আজকে আমরা বাংলাদেশের উপন্যাসে নৈতিক বিবেচনার সূচীপত্র আলোচনা করবো।

বাংলাদেশের উপন্যাসে নৈতিক বিবেচনার সূচীপত্র
শিল্প-বিপ্লবের কালে কম-বেশি সময়ের ব্যবধানে ইউরোপের উন্নত দেশগুলোতে মানুষের জীবন ও বাস্তব ঘটনাবলী নিয়ে উপন্যাসের সূত্রপাত। আর ইংরেজী উপন্যাসের প্রভাবে উনিশ শতকের মধ্যপর্বে বাংলা উপন্যাসের উদ্ভব। মানব-জীবনের রহস্য উদ্ঘাটনের বহুমুখী প্রয়াস উপন্যাস শিল্পে পাওয়া যায়। তাই বাংলাদেশের একটি বিশেষ কালের উপন্যাসে প্রতিফলিত নৈতিকতার স্বরূপ বর্তমান গবেষণায় অনুসন্ধান করেছি।
গবেষণার বিষয় ‘বাংলাদেশের উপন্যাসে নৈতিক বিবেচনা (১৯৭২-১৯৯২)’। নৈতিক সমস্যা মানুষের বাস্তবজীবনের সমস্যা। মনস্তাত্ত্বিক বিষয় সমূহের সঙ্গে সমাজতাত্ত্বিক ও সাহিত্যগত বিষয়সমূহকে একত্রে বিবেচনায় ধরা হয়েছে এই বিশ বছরের উপন্যাস-বিচারে। বর্তমান সমাজ-পরিমণ্ডলে আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ও রাষ্ট্রিক ব্যবস্থা নৈতিক বিচারে উন্নত অবস্থায় নেই ।
সমাজ, দেশ-কাল, পুরুষ সম্পর্ক ও ব্যক্তিচরিত্র মূল্যায়নের সাথে যোগসূত্র রয়েছে উপন্যাসের গতি-প্রকৃতির। ইতিহাস, নারী- জাতীয়তা ও দেশ-কালের সমগ্রতায় মানবিক মূল্যবোধের যে প্রকাশ ঘটেছে তাতে উপন্যাস হয়েছে বৈচিত্র্যময়। সামাজিক সংস্কার ও মানবকল্যাণের মূলে রয়েছে নৈতিক বিচারবোধ।

জীবনের লক্ষ্য অন্বেষায় ও প্রগতিশীল চিন্তা-চেতনায় প্রয়োজন সুস্থ ও উন্নত নৈতিক আদর্শ অবলম্বন। নৈতিকতা ছাড়া মানুষের কল্যাণকর অগ্রগতি সাধিত হতে পারে না। যা মানুষের জন্য ভাল, কল্যাণকর ও সুখকর হবেনা তা কখনই নৈতিক ও ন্যায় সঙ্গত নয়।
ভাল-মন্দ, সুখ-দুঃখ, কল্যাণ-অকল্যাণ বিচারই হচ্ছে নৈতিকতা। এর জন্য মানদন্ড নিরূপন করতে হয়। উপন্যাসে সমাজ-সংসার, ধর্মকর্ম, বিবেক, অনুভূতি ও বিচারবোধ গুরত্বপূর্ণ স্থান লাভ করেছে।। কাহিনী ব্যবচ্ছেদে আমরা উপন্যাসের নৈতিক জায়গাটুকুই গ্রহণ করছি।
এই গবেষণায় আমার তত্ত্বাবধায়ক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পরামর্শ ও মতামত বিষয়টি নির্বাচনে আমাকে অনুপ্রাণিত করেছে এবং ধাপে ধাপে আমার গবেষণার অগ্রগতিতে সহায়তা করেছে। আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ, অধ্যাপক আহমদ কবির প্রমুখের আন্তরিক সদুপোদেশ আমাকে বিষয়টি উপস্থাপন করতে সাহসী করেছে।

অগ্রজপ্রতিম ড. ইসরাইল খান অভিসন্দর্ভটি পাঠ করে এবং নানা বিষয়ে সংশোধনের ও উৎকর্ষবিধানের পরামর্শ দিয়ে আমাকে ঋণী করেছেন। সর্বোপরি অভিসন্দর্ভটির ভাষাগত ও চিন্তাগত উৎকর্ষদানে আমি উপকৃত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর লায়লা জামানের পরামর্শের দ্বারা।
আমার বাবা-মা এবং ভাইবোনের অনুপ্রেরণা এই অভিসন্দর্ভ রচনায় সবসময় আমাকে উৎসাহিত করেছে।
এই অভিসন্দর্ভটি রচনা করতে গিয়ে আমি কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, বাংলা একাডেমী গ্রন্থাগার, এশিয়াটিক সোসাইটি গ্রন্থাগার, গ্রন্থভবন, জাতীয় গ্রন্থাগার, পাবলিক লাইব্রেরী প্রভৃতিতে। এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই ।
সূচীপত্র
প্রথম অধ্যায়ঃ উপন্যাসে নৈতিক বিবেচনা শ্রেয়ের সন্ধান
১. নৈতিক বিবেচনা ও শ্রেয়-প্রেয়
২. উপন্যাসের শিল্পরূপ ও বিষয়বস্তু
৩. উপন্যাসে নৈতিক বিবেচনা।

দ্বিতীয় অধ্যায়ঃ বাংলাদেশের উপন্যাসের আর্থ-সামাজিক-রাষ্ট্রিক পটভূমি ও নৈতিক বাস্তবতা
১. আলোচ্যকালের অব্যবহিত পূর্ববর্তী পরিস্থিতি
২. শেখ মুজিবুর রহমানের শাসনকাল
৩. জিয়াউর রহমানের শাসনকাল
৪. এইচ. এম. এরশাদের শাসনকাল
৫. ১৯৯১-এর নির্বাচন ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন
তৃতীয় অধ্যায়ঃ যুদ্ধোত্তর কালে প্রকাশিত যুদ্ধপূর্ব কালের উপন্যাসে নৈতিক বিবেচনা
উপন্যাসে নৈতিক বিবেচনার প্রস্তাবনা
আলোচিত ঔপন্যাসিক
১. আবুল ফজল।
২. আবু জাফর শামসুদ্দীন
৩. সরদার জয়েনউদ্দীন
৪. শামসুদ্দীন আবুল কালাম ।
৫. আবু ইসহাক ।

চতুর্থ অধ্যায়ঃ যুদ্ধোত্তর কালে রচিত ও প্রকাশিত উপন্যাসে নৈতিক বিবেচনা
৪ক। লেখকের নৈতিক সচেতনতা, নৈতিক দৃষ্টিভঙ্গি, নৈতিক বিচার ও শ্রেয়-সন্ধান সম্পর্কে কিছু সাধারণ কথা
১. গ্রামীণ জীবনাভিজ্ঞতা ও স্বদেশান্বেষা
২. নাগরিক সমাজ জীবনে মধ্যবিত্তের বোধন ও অস্তিত্ব অন্বেষণ
৩. মিথিক ঐতিহ্যে ইতিহাস ও দেশাম্বেষা
৪. রাজনৈতিক চেতনা
৫. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস
৬. মুক্তিযুদ্ধের অনুষঙ্গভিত্তিক উপন্যাস
৪খ। আলোচ্য কালের ঔপন্যাসিকদের রচনায় নৈতিকতার প্রতিফলন
১. শওকত ওসমান
২. মিরজা আবদুল হাই
৩. আবু রুশদ
৪. আনোয়ার পাশা
৫. রশীদ করীম
৬. রাবেয়া খাতুন
৭. রাজিয়া খান
৮. হাসনাত আবদুল হাই
৯. দিলারা হাশেম
১০. শওকত আলী
১১. মাহমুদুল হক
১২. বশীর আলহেলাল
১৩. আখতারুজ্জামান ইলিয়াস
১৪. আমজাদ হোসেন
১৫. সেলিনা হোসেন
১৬. হুমায়ূন আহমেদ
১৭. ইমদাদুল হক মিলন
১৮. রশীদ হায়দার
১৯. হরিপদ দত্ত
২০. মঞ্জু সরকার
২১. ঝর্ণাদাশ পুরকায়স্থ
২২. শিরীন মজিদ
২৩. অজয় ভট্টাচার্য
২৪. শামসুর রাহমান
২৫. আহমদ ছফা
২৬. হারুন হাবীব
২৭. আবুবকর সিদ্দিক
২৮. সৈয়দ শামসুল হক
২৯. রিজিয়া রহমান
পঞ্চম অধ্যায়
বাংলাদেশের উপন্যাসে নৈতিক বিবেচনার অগ্রগতি ও শ্রেয়ের সন্ধান